• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

ডিজিটাল লেনদেন বাড়লেও কমছে না নগদের ব্যবহার

বাণিজ্য, দেশ টিভি
  ০৩ আগস্ট ২০২৬, ০৯:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়লেও নগদ টাকার ব্যবহার কমার কোনো লক্ষণ নেই। উল্টো ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থের পরিমাণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে শেষে ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৪৯ হাজার ৩৭৪ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জুন ও জুলাইয়ে এই অঙ্ক আরও বেড়ে ৩ লাখ ৮০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ডিজিটাল পেমেন্টের বিস্তার নগদের বিকল্প হয়ে উঠতে পারেনি। বড় অনানুষ্ঠানিক অর্থনীতি, নগদনির্ভর ব্যবসা, উচ্চ মূল্যস্ফীতি, সীমিত আর্থিক অন্তর্ভুক্তি এবং ব্যাংকিং খাতের প্রতি আস্থার ঘাটতির কারণে নগদ অর্থের ব্যবহার এখনও উচ্চ পর্যায়ে রয়েছে।

অর্থনীতিবিদদের ভাষ্য, বিপুল পরিমাণ অর্থ ব্যাংকের বাইরে থাকলে তা ব্যাংকিং ব্যবস্থার স্বাভাবিক অর্থপ্রবাহে যুক্ত হয় না। এতে ব্যাংকের আমানত সংগ্রহ ও ঋণ বিতরণের সক্ষমতা কমে যায়। পাশাপাশি কর ফাঁকি, অপ্রদর্শিত আয় ও অনানুষ্ঠানিক অর্থনীতির বিস্তারের ঝুঁকিও বাড়ে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০১১ সালে ব্যাংকের বাইরে নগদ অর্থের পরিমাণ ছিল ৫৮ হাজার ৪১৭ কোটি টাকা। সময়ের সঙ্গে তা ধারাবাহিকভাবে বেড়ে ২০২১ সালের জুনে ২ লাখ ৯ হাজার কোটি, ২০২২ সালে ২ লাখ ৩৬ হাজার কোটি এবং ২০২৩ সালে প্রায় ২ লাখ ৯২ হাজার কোটি টাকায় পৌঁছে। গত বছরের জুনে এ পরিমাণ ছিল প্রায় ২ লাখ ৯৬ হাজার কোটি টাকা, যা এক বছরের ব্যবধানে বেড়ে চলতি বছরের মে মাসেই ৩ লাখ ৪৯ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, জুনে ইসলামী ব্যাংককে ঘিরে সৃষ্ট অস্থিরতার সময় গ্রাহকদের বড় একটি অংশ আমানতের অর্থ তুলে নেওয়ায় ব্যাংকের বাইরে নগদ অর্থের পরিমাণ আরও বেড়ে যায়। ওই সময় শুধু ইসলামী ব্যাংক থেকেই বিপুল পরিমাণ আমানত তুলে নেওয়া হয়।

একই সঙ্গে অন্যান্য কয়েকটি ব্যাংক থেকেও গ্রাহকরা নগদ অর্থ উত্তোলন করেন। এর ফলে জুনে ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থ ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় এবং জুলাইয়ে তা ৩ লাখ ৮০ হাজার কোটি টাকায় পৌঁছে।

আরও পড়ুন

জুলাইয়ে প্রবাসীদের আয় ২৮৬ কোটি ডলার

তবে একই সময়ে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধিও বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে ব্যাংকগুলোতে আমানত বেড়েছে ১ লাখ ৬৩ হাজার ৫২২ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। মে শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২০ লাখ ৪১ হাজার ৬৯২ কোটি টাকা।

এদিকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ইন্টারনেট ব্যাংকিং, কার্ডভিত্তিক লেনদেন ও ‘বাংলা কিউআর’ ব্যবহারে দ্রুত অগ্রগতি হলেও নগদ অর্থের চাহিদা কমছে না। বিষয়টিকে আর্থিক ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক।

কে

  • ব্যাংক
এ সম্পর্কিত আরও খবর
ক্রিপ্টো ও এমএলএম প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ ব্যাংকের
ক্রিপ্টো ও এমএলএম প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ ব্যাংকের
‘অ্যাড মানি’ সুবিধার সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক
‘অ্যাড মানি’ সুবিধার সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক
জুলাইয়ের ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৭১ কোটি ডলার
জুলাইয়ের ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৭১ কোটি ডলার
ইসলামী ব্যাংকের ইতিহাসে সর্বোচ্চ ১৩১৬ কোটি টাকা লোকসান
ইসলামী ব্যাংকের ইতিহাসে সর্বোচ্চ ১৩১৬ কোটি টাকা লোকসান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।